বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল সাড়ে নয়টায় পৌর শহরের ফেরিঘাট সংলগ্ন আন্ধারমানিক নদীতে নোঙর করা একটি ট্রলার থেকে এই বিশাল পরিমাণ জ্বালানি তেল উদ্ধার করা হয়।
ঘটনার পর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদীক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অবৈধভাবে তেল সরবরাহের দায়ে বিসমিল্লাহ ফিলিং স্টেশনের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে জব্দকৃত তেল সরকারি কোষাগারে জমা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদীক জানান, কলাপাড়ার একটি ফিলিং স্টেশন থেকে অবৈধভাবে তেল সংগ্রহ করে ট্রলারটি রাঙ্গাবালীর উদ্দেশ্যে রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রলারটি থেকে ৩১ ব্যারেল ডিজেল ও ৩০ ব্যারেল পেট্রোল জব্দ করা হয়।
তিনি আরও জানান, বর্তমানে জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে এবং অবৈধ মজুদদার ও অসাধু ব্যবসায়ীদের রুখতে প্রশাসনের এই ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে এই কঠোর অবস্থান বজায় রাখা হবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...