বিজ্ঞাপন
বৃহস্পতিবার (০২ এপ্রিল) দুপুর প্রায় ২টার দিকে তারা হঠাৎ করেই হাসপাতালটি পরিদর্শনে যান।
পরিদর্শনকালে দুই সংসদ সদস্য হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং ভর্তি রোগীদের খোঁজখবর নেন। এসময় তারা রোগীদের চিকিৎসা সেবা, ওষুধ সরবরাহ এবং হাসপাতালের সার্বিক পরিবেশ সম্পর্কে সরাসরি তথ্য নেন।
নড়াইল-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, হাসপাতালের বিদ্যমান সমস্যাগুলো সমাধানের জন্য আমরা দুই এমপি একসাথে কাজ করছি। কীভাবে হাসপাতালের সেবার মান আরও উন্নত করা যায়, সে বিষয়ে আমরা আন্তরিকভাবে কাজ চালিয়ে যাচ্ছি।
অপরদিকে, নড়াইল-২ আসনের সংসদ সদস্য মোঃ আতাউর রহমান বাচ্চু বলেন, হাসপাতালে ডাক্তার ও স্টাফ সংকট দীর্ঘদিনের সমস্যা। আমরা ইতোমধ্যে বিষয়টি নিয়ে কাজ শুরু করেছি। আমি এবং নড়াইল-১ আসনের এমপি বড় ভাই বিশ্বাস জাহাঙ্গীর আলম স্বাস্থ্য মন্ত্রীর সাথে কথা বলেছি। তিনি আমাদের এই সংকট নিরসনের আশ্বাস দিয়েছেন।
তিনি আরও জানান, নড়াইলে দীর্ঘদিন ধরে ২৫০ শয্যার একটি হাসপাতাল ভবন প্রস্তুত থাকা সত্ত্বেও জনবল সংকটের কারণে তা চালু করা সম্ভব হচ্ছে না। তবে স্বাস্থ্য মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন এ সমস্যার দ্রুত সমাধানে সর্বোচ্চ সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোঃ আব্দুল গাফ্ফার, উপজেলা জামায়াতের আমির হাফেজ আব্দুল্লাহ আল আমিন, নড়াইল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোঃ তারিকুজ্জামান লিটুসহ হাসপাতালের চিকিৎসকবৃন্দ।
স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় জনবল নিয়োগ দিয়ে হাসপাতালের সেবার মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...