বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২ এপ্রিল) উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সহযোগিতায় র্যালী ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।
সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীসহ বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও তাদের অভিভাবকরা অংশগ্রহণ করেন।
র্যালী শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজের সভাপতিত্বে সভায় বক্তারা অটিজম আক্রান্ত শিশুদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করার গুরুত্ব তুলে ধরেন। অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুদের প্রতিভা বিকাশে উদ্বুদ্ধ করতে তাদের মাঝে শিক্ষা উপকরণ ও শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বলেন, অটিজম কোনো রোগ নয়, এটি একটি স্নায়বিক বিকাশজনিত ভিন্নতা। সঠিক যত্ন, সঠিক শিক্ষা এবং পর্যাপ্ত ভালোবাসা পেলে এই শিশুরাও দেশের সম্পদে পরিণত হতে পারে। আমাদের প্রত্যেকের উচিত তাদের প্রতি সহানুভূতিশীল হওয়া এবং সমাজ ও রাষ্ট্রে তাদের অধিকার নিশ্চিত করা।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও অটিজম নিয়ে কাজ করা উন্নয়ন কর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা অটিজম আক্রান্ত শিশুদের প্রতি বৈষম্য দূর করে তাদের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
প্রতিবেদক- মোঃ জাহিদুল ইসলাম, বরিশাল।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...