বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে তিনি এই পরিদর্শন কার্যক্রম সম্পন্ন করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক খাল খনন কাজের বর্তমান অগ্রগতি ও কাজের গুণগত মান সশরীরে পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি নির্ধারিত সময়ের মধ্যে খনন কাজ শেষ করার তাগিদ দেন।
তিনি বলেন, জলাবদ্ধতা নিরসন এবং কৃষি খাতের উন্নয়নে এই খাল খনন কর্মসূচি অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তর ও ব্যক্তিদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন তিনি।
পরিদর্শনকালে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সঙ্গে আরও উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবিরুল হক সাবু, জেলা পরিষদের আহ্বায়ক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।
এছাড়াও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ, শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন, প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু, শ্রমবিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম শহিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপস্থিত নেতৃবৃন্দ জানান, উলাশী জিয়া খাল খনন কার্যক্রম অত্র এলাকার সার্বিক কৃষি ও অর্থনৈতিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা এই প্রকল্প দ্রুত ও সুষ্ঠুভাবে বাস্তবায়নের ওপর বিশেষ জোর দেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...