Logo Logo

দায়িত্বে অবহেলা ও ক্ষমতার অপব্যবহারে তেল নিতে ব্যস্ত ট্যাগ অফিসার


Splash Image

শেরপুরের নালিতাবাড়ীতে হাজী সাইজ উদ্দিন ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন বাইকাররা। দায়িত্বে থাকা কর্মকর্তার অবহেলা এবং প্রশাসনের দুর্বল তদারকির কারণে পুরো এলাকায় সৃষ্টি হয়েছে বিশৃঙ্খল পরিস্থিতি।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (০২ এপ্রিল) সকালে সরেজমিনে দেখা যায়, হাজী সাইজ উদ্দিন ফিলিং স্টেশনে আজকের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোক্তার হোসেন নিজ দায়িত্ব পালন না করে লাইনের উল্টো পাশদিয়ে তেল নিতে ব্যস্ত রয়েছেন। এতে তেল সরবরাহ কার্যক্রমে কোনো ধরনের শৃঙ্খলা বজায় রাখা সম্ভব হয়নি।

অন্যদিকে, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও প্রবেশ ও বাহিরের পথে কার্যকর কোনো নিয়ন্ত্রণ দেখা যায়নি। ফলে দুই পাশ থেকেই অনিয়ন্ত্রিতভাবে মোটরসাইকেল প্রবেশ করায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

এতে করে তেল সংগ্রহের পরও অনেক বাইকারকে দীর্ঘ সময় যানজটে আটকে থাকতে হয়।

ভুক্তভোগী আশরাফুল আলম জানান, পাম্পে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ট্যাগ অফিসার এবং পুলিশ থাকলেও তারা দায়িত্ব পালন করছে না। সঠিক ভাবে দায়িত্ব পালন না করে নিজের ও পরিচিতদের গাড়িতে নিয়মের বাহিরে তেল দিচ্ছে।

এতে করে সঠিক ব্যবস্থাপনার অভাবে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না স্বস্তি। শৃঙ্খলার অভাবে পরিস্থিতি দিন দিন আরও জটিল হয়ে উঠছে।

দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোক্তার হোসেনের সাথে ফোন কলের মাধ্যমে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...