Logo Logo

ফরিদপুরে জ্বালানি তেল মজুদ করায় এক যুবককে অর্থদণ্ড


Splash Image

ফরিদপুরের সালথা উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল ক্রয় ও পরিবহনের অভিযোগে এক যুবককে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে সালথা বাজারে এই অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, একটি ট্রলি গাড়িতে করে ৩২০ লিটার ডিজেল বহন করার সময় গোপন সংবাদের ভিত্তিতে দুই ব্যক্তিকে আটক করা হয়।

প্রাথমিক তদন্তে জানা যায়, তারা উপজেলার মনোয়ারা ফিলিং স্টেশন থেকে নিয়মবহির্ভূতভাবে এই বিপুল পরিমাণ জ্বালানি তেল সংগ্রহ করেছিলেন।

এই অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তেল বহনকারী মিকাইল হোসেন (২১) নামের এক যুবককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া জব্দকৃত ৩২০ লিটার ডিজেল সংশ্লিষ্ট পেট্রোল পাম্পে পুনরায় বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. দবির উদ্দিন জানান, জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে এবং যেকোনো ধরনের অবৈধ মজুত ও পরিবহন রোধে জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, তেলের বাজার নিয়ে কোনো অনিয়মের তথ্য থাকলে দ্রুত প্রশাসনকে জানাতে হবে। সচেতন মহলের সহযোগিতায় প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...