জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের নেতারা। ফাইল ফটো
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে জোটের পক্ষ থেকে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
এর আগে বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে সংসদ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করেন।
তিনি বলেন, "গণভোটের রায় বাস্তবায়নে সরকারি দলের বর্তমান কর্মকাণ্ডে আমরা অত্যন্ত বিস্মিত, আহত ও মর্মাহত।" জনগণের রায়কে উপেক্ষা করার অপচেষ্টা চলছে বলেও তিনি অভিযোগ করেন।
এদিকে, বুধবার জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ষষ্ঠ দিনে জামায়াত নেতৃত্বাধীন বিরোধী দল সংসদ থেকে ওয়াকআউট করেছে। মূলতবি প্রস্তাব নিয়ে দীর্ঘ আলোচনার পর ‘জুলাই সনদ’ আদেশ জারি না করা এবং সংসদীয় কার্যক্রমে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানকে ‘মিসকোড’ বা ভুলভাবে উপস্থাপনের অভিযোগ তুলে তারা এই কঠোর অবস্থান নেন। বিকেল ৫টা ৪৫ মিনিটে বিরোধী দলের সদস্যরা সংসদ কক্ষ ত্যাগ করেন।
বিরোধী দলীয় নেতারা জানিয়েছেন, জনগণের ভোটের অধিকার ও গণভোটের রায়কে সমুন্নত রাখতেই তারা রাজপথে আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছেন। শনিবারের বিক্ষোভ সমাবেশ থেকে পরবর্তী কঠোর কর্মসূচির ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই কর্মসূচিকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ ছড়িয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...