বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২ এপ্রিল) এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এই মূল্য ঘোষণা করে বিইআরসি। আজ সন্ধ্যা থেকেই এই নতুন দাম কার্যকর হবে বলে জানানো হয়েছে।
ঘোষণা অনুযায়ী, শুধু সিলিন্ডার গ্যাস নয়, যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। প্রতি লিটার অটোগ্যাসের দাম ৬১.৮৩ টাকা থেকে ১৭.৯৪ টাকা বাড়িয়ে ৭৯.৭৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে মার্চ মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৪১ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছিল। পাশাপাশি অটোগ্যাসের দাম সামান্য কমিয়ে ৬১ টাকা ৮৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল। তবে এক মাসের ব্যবধানে আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দাম বৃদ্ধি ও অন্যান্য কারণ বিবেচনায় নিয়ে স্থানীয় বাজারে এই বড় অঙ্কের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নিল কমিশন।
হঠাৎ করে এলপিজি গ্যাসের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে সাধারণ ভোক্তাদের ওপর বাড়তি চাপের সৃষ্টি হবে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে রমজান পরবর্তী সময়ে রান্না ও যাতায়াত খরচে এই সিদ্ধান্তের বড় প্রভাব পড়তে পারে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...