বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২ এপ্রিল) বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের নিচতলায় আয়োজিত এক অনুষ্ঠানে এসব উপকরণ তুলে দেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ-উজ-জামান।
বিতরণকৃত উপকরণের মধ্যে রয়েছে ১৩টি হুইল চেয়ার, ২টি ট্রাই সাইকেল এবং ৫টি হেয়ারিং এইড (শ্রবণ সহায়ক যন্ত্র)। উপকরণ বিতরণের সময় জেলা প্রশাসক প্রতিবন্ধী ও তাদের স্বজনদের সাথে কথা বলেন। তিনি তাদের চিকিৎসা ও পড়াশোনার খোঁজখবর নেন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে ভবিষ্যতে সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, সঠিক সহায়তা ও সুযোগ পেলে তারাও সম্পদে পরিণত হতে পারে। তাদের জীবনমান উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
উপকরণ বিতরণকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস, এম তারেক সুলতান এবং গোপালগঞ্জ প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট (ফিজিওথেরাপি) ডাঃ মোঃ আনিসুজ্জামান। এ সময় জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সহায়ক উপকরণ পেয়ে প্রতিবন্ধী ও তাদের পরিবারবর্গ আনন্দ প্রকাশ করেন এবং জেলা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানান।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...