বিজ্ঞাপন
বৃহস্পতিবার দুপুরে কলেজ অডিটোরিয়ামে কলেজ কর্তৃপক্ষের আয়োজনে আনুষ্ঠানিকভাবে এ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক শহিদুল আলমের সভাপতিত্বে এবং ইংরেজি বিভাগের প্রভাষক সেলিমুজ্জামান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিদায়ী অধ্যক্ষ প্রফেসর মোঃ আসাদুল আলম খান।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, শিক্ষক-স্টাফ ও ছাত্রছাত্রীদের অংশগ্রহণে দুটি পৃথক পর্বে বিদায় সংবর্ধনা আয়োজন করা হয়। এ সময় বক্তারা বিদায়ী অধ্যক্ষের কলেজে তিন বছর চার মাস দায়িত্ব পালনের সময়কার বিভিন্ন স্মৃতিচারণ করেন এবং তাঁর অবদানের কথা তুলে ধরেন। স্মৃতিচারণ করতে গিয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কলেজ শিক্ষক-কর্মকর্তা পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক হাসান জহির উদ্দীন আহম্মদ, ডিহি ইউনিয়ন বিএনপি সভাপতি ওলিয়ার রহমান, শার্শা সরকারি মহিলা কলেজের প্রভাষক মনিরুল ইসলাম সোনা, প্রভাষক আবুল হাসান, সাহিদুজ্জামান মুল্লুক, রোকনুজ্জামান রোকন, শহিদুল ইসলাম, আলিম রেজা বাপ্পি, ফাহাদ আহম্মেদ, জুবায়ের হাসান, নাছিমা ইয়াসমিন মিনি, কলেজের প্রাক্তন ছাত্র, আইনজীবী শিক্ষানবিশ ও সাংবাদিক বিএম রুহুল কুদ্দুস শাকিলসহ আরও অনেকে।
ছাত্রছাত্রীদের পক্ষে বক্তব্য দেন রোকনুজ্জামান, জাকিয়া সুলতানা, জাকির হোসেন ও সাদিয়া খাতুন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিহি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক জুব্বার সরদার, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দীন ও আশরাফুল ইসলামসহ কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী এবং শিক্ষার্থীরা।
শেষে বিদায়ী অধ্যক্ষের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁকে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও বিভিন্ন উপহার প্রদান করা হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...