Logo Logo

মনোহরদীতে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেফতার


Splash Image

নরসিংদীর মনোহরদী উপজেলার গোতাশিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।


বিজ্ঞাপন


পুলিশ সূত্রে জানা যায়,গোতাশিয়া ইউনিয়নের পূর্ব গোতাশিয়া এলাকার বাসিন্দা জহিরুল ইসলাম (৩২), পিতা মৃত বিল্লাল মিয়া ও মাতা জাহানারা বেগম, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন। তার সহযোগী হিসেবে একই এলাকার মিল্টন (৪০), পিতা আব্দুর রাজ্জাকের নামও জানা গেছে, যিনি বর্তমানে পলাতক। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা বিচারাধীন রয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিনুল ইসলামের দিক-নির্দেশনায় মঙ্গলবার(১ এপ্রিল)রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে এসআই মোহাম্মদ শহীদুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় জহিরুল ইসলামকে আটক করা হয়। পরবর্তীতে তার দেহ তল্লাশি করে ১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় তার সঙ্গে থাকা অন্যান্য সহযোগীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত জহিরুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এ বিষয়ে ওসি মোঃ শাহিনুল ইসলাম বলেন, “মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এলাকাকে মাদকমুক্ত করাই পুলিশের মূল লক্ষ্য।”

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...