বিজ্ঞাপন
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, গোবিপ্রবি কেন্দ্রে মোট ৩৮১৩ জন ভর্তিচ্ছুর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ৩১ ৫০ জন। অনুপস্থিত ছিলেন ৬৬৩ জন শিক্ষার্থী। পরীক্ষা চলাকালীন কেন্দ্রের সার্বিক পরিবেশ ছিল স্থিতিশীল। পরীক্ষার শুরুতে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান এবং ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন। এসময় তাঁরা কেন্দ্রের বাইরে অবস্থানরত ভর্তিচ্ছুদের অভিভাবকদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
সফলভাবে পরীক্ষা সম্পন্ন হওয়া প্রসঙ্গে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, "কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই আমরা আজকের মানবিক শাখার ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে পেরেছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, মেডিকেল টিম, স্বেচ্ছাসেবী সংগঠন এবং গণমাধ্যমকর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় এই সুষ্ঠু পরিবেশ বজায় রাখা সম্ভব হয়েছে।" তিনি আরও জানান, পরীক্ষা ব্যবস্থাপনা নিয়ে শিক্ষার্থীরাও ইতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
উল্লেখ্য যে, চলতি শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার পরবর্তী ধাপে আগামী ১০ এপ্রিল বিজ্ঞান শাখার (এ ইউনিট) পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত মূল পরীক্ষা এবং বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত আর্কিটেকচার বিভাগের ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে। চলতি সেশনে বিশ্ববিদ্যালয়টিতে ‘এ’ ইউনিটে ৭৫৫টি, ‘বি’ ইউনিটে ৫০০টি এবং ‘সি’ ইউনিটে ২৫০টি আসনসহ সর্বমোট ১৫০৫টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...