Logo Logo

মনোহরদীতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে সেলাইমেশিন প্রশিক্ষণ কর্মশালা শুরু


Splash Image

নরসিংদীর মনোহরদী উপজেলায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে সেলাইমেশিন প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।


বিজ্ঞাপন


শুক্রবার (৩ এপ্রিল) সকালে উপজেলার নিক টেকনিক্যাল ইনস্টিটিউটে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। সমাজের সুবিধাবঞ্চিত ৩০টি পরিবারকে স্বাবলম্বী করে তুলতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো পুরুষের পাশাপাশি পিছিয়ে পড়া নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, যাতে তারা নিজেদের আয়-রোজগারের মাধ্যমে স্বাবলম্বী হতে পারে এবং সমাজে ইতিবাচক অবদান রাখতে সক্ষম হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এই প্রশিক্ষণের মাধ্যমে নারীরা দক্ষতা অর্জন করে জনশক্তিতে রূপান্তরিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, মনোহরদী উপজেলা শাখার উপদেষ্টা আব্দুল হামিদ, সভাপতি ডা. সাইদুর রহমান সোহেল, সাধারণ সম্পাদক মো. খাইরুল হাসান মুরাদ, সাংগঠনিক সম্পাদক মো. আল আমিন হোসাইন সজিব, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সজল প্রধান এবং সদস্য আল আরিফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় প্রশিক্ষক মোজাম্মেল হক ও স্বর্ণাসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...