সাংবাদিকদের সাথে কথা বলছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ছবি: ভিডি থেকে নেওয়া
বিজ্ঞাপন
শনিবার (৪ এপ্রিল) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেসব যোগ্য নেতাকে দলীয় মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি, তাদের মেধা ও ত্যাগ বিবেচনায় জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তবে দলীয় বিবেচনায় এসব নিয়োগ দেওয়া হলেও প্রশাসকদের কর্মকাণ্ড কঠোর জবাবদিহিতার আওতায় আনা হবে। এক্ষেত্রে কোনো প্রকার শিথিলতা প্রদর্শন করা হবে না।
মীর শাহে আলম আরও উল্লেখ করেন, বর্তমান জেলা পরিষদ প্রশাসকরা ভবিষ্যতে নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা রাখছেন। ফলে নিজেদের রাজনৈতিক ক্যারিয়ার ও গ্রহণযোগ্যতা বজায় রাখতেই তারা কর্মক্ষেত্রে নিরপেক্ষ ও দায়িত্বশীল আচরণ করবেন বলে সরকার প্রত্যাশা করে।
নির্বাচনের সময়সূচি প্রসঙ্গে তিনি জানান, জেলা পরিষদ সংক্রান্ত অধ্যাদেশগুলো বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। এগুলো পূর্ণাঙ্গ আইন হিসেবে পাস হওয়ার পরপরই আনুষ্ঠানিকভাবে স্থানীয় সরকার নির্বাচনের ঘোষণা দেওয়া হবে। তবে আসন্ন এই নির্বাচনে প্রার্থীরা কোনো দলীয় প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না।
সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী আরও জানান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক এজাজের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...