Logo Logo

জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা, লেনদেন ৩টা পর্যন্ত


Splash Image

গ্রাফিক্স : ভোরের বাণী।

দেশে চলমান জ্বালানি ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সাশ্রয়ী নীতি অনুসরণের লক্ষ্যে ব্যাংকিং কার্যক্রমের নতুন সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নিয়ম অনুযায়ী, ব্যাংকগুলোতে গ্রাহক লেনদেনের সময় এক ঘণ্টা কমিয়ে আনা হয়েছে।


বিজ্ঞাপন


শনিবার (৪ এপ্রিল) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে।

নতুন সূচি অনুযায়ী, এখন থেকে ব্যাংকে লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। তবে ব্যাংকের দাপ্তরিক কার্যাবলীর জন্য অফিস সময় নির্ধারণ করা হয়েছে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

স্বাভাবিক সময়ে ব্যাংকে লেনদেন চলত সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এবং ব্যাংক কর্মকর্তাদের অফিস সময় ছিল সন্ধ্যা ৬টা পর্যন্ত। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, সরকারের ঘোষিত পরিবর্তিত অফিস সময়সূচির সাথে সামঞ্জস্য রেখে আগামীকাল ৫ এপ্রিল (রোববার) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নতুন সূচি কার্যকর থাকবে।

তবে বিশেষ প্রয়োজনে সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় (পোর্ট ও কাস্টম এলাকা) অবস্থিত ব্যাংকের শাখা, উপশাখা ও বুথগুলো আগের মতোই সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশনা বহাল রাখা হয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২ এপ্রিল) মন্ত্রিসভার বৈঠকে দেশের জ্বালানি পরিস্থিতি পর্যালোচনায় সরকারি ও বেসরকারি সব অফিসের সময়সীমা পুনর্নির্ধারণ করা হয়। সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অফিস সময় ১ ঘণ্টা কমিয়ে ৭ ঘণ্টা করা হয়েছে, যা সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। এর পাশাপাশি বিদ্যুৎ সাশ্রয়ে সন্ধ্যা ৬টার পর শপিংমল ও দোকানপাট বন্ধ রাখা এবং বিয়েবাড়িসহ সামাজিক অনুষ্ঠানে আলোকসজ্জা না করার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...