Logo Logo

কদমতলীতে গ্যাসলাইটার কারখানায় ভয়াবহ আগুন, ৪ মরদেহ উদ্ধার


Splash Image

ছবি: ফায়ার সার্ভিস মিডিয়া সেল

রাজধানীর কদমতলী এলাকায় একটি গ্যাসলাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৪ এপ্রিল) দুপুরে লাগা এই আগুন ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে এলেও প্রাণহানি এড়ানো সম্ভব হয়নি।


বিজ্ঞাপন


ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বিকেলে বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত ৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

তবে নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। নিহতদের পরিচয় নিশ্চিত করতে অনুসন্ধান চালানো হচ্ছে। এছাড়া এই ঘটনায় একজন পুরুষকে দগ্ধ ও আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, দুপুর ১টা ১৩ মিনিটে কদমতলীর ওই গ্যাসলাইটার কারখানায় আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার পরপরই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও অগ্নিনির্বাপণ কাজ শুরু করে ইউনিটগুলো। আগুনের তীব্রতা বেশি হওয়ায় একে একে মোট ৭টি ইউনিট নেভানোর কাজে যোগ দেয়।

প্রায় সোয়া এক ঘণ্টার নিরলস চেষ্টায় দুপুর ২টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা। ইউনিটগুলোর সম্মিলিত প্রচেষ্টায় আগুন পার্শ্ববর্তী এলাকাগুলোতে ছড়িয়ে পড়া রোধ করা সম্ভব হয়েছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...