বিজ্ঞাপন
গ্রেফতারকৃতরা হলেন— তরিকুল ইসলাম (৪২), হাবিবুর রহমান ওরফে বাপ্পি (৩৪) ও শাহারিয়ার হোসেন (২৫)। অভিযানের সময় তাদের হেফাজত থেকে ১৭৯ বোতল নিষিদ্ধ উইনসিরেক্স উদ্ধার করা হয়।
র্যাব-৬-এর ভাটিয়াপাড়া ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে মধুমতি সেতুর টোল প্লাজা এলাকায় অবস্থান নেয় র্যাবের একটি চৌকস দল। এ সময় সন্দেহভাজনদের তল্লাশি করে বিপুল পরিমাণ এই নতুন মাদক উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছেন, তারা সাতক্ষীরা সীমান্ত এলাকা থেকে এই মাদক সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে ঢাকার দিকে যাচ্ছিলেন।
র্যাব-৬-এর ভাটিয়াপাড়া ক্যাম্পের ইনচার্জ এএসপি এস এম রেজাউল হক জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আসামিদের বিরুদ্ধে কাশিয়ানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদকের বিস্তার রোধে র্যাবের এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে বলেও জানান এই কর্মকর্তা।
প্রতিবেদক- এম টি রহমান মাহমুদ, গোপালগঞ্জ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...