বিজ্ঞাপন
দুপুর সাড়ে ১২টার দিকে তিনি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা জানান। এ সময় ফরিদপুর জেলা বিএনপির নেতাকর্মী, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। উপস্থিত নেতাকর্মীরা দেশ ও জাতির কল্যাণ কামনায়ও প্রার্থনা করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে নবনিযুক্ত প্রশাসক আফজাল হোসেন খান পলাশ বলেন, "আমি একটি স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত ফরিদপুর জেলা পরিষদ গড়তে বদ্ধপরিকর। জেরা পরিষদের সকল উন্নয়নমূলক কর্মকাণ্ডে স্বচ্ছতা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়াই হবে আমার প্রধান লক্ষ্য।"
উল্লেখ্য, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাম্প্রতিক আদেশে আফজাল হোসেন খান পলাশ ফরিদপুর জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব লাভ করেন। দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল তার প্রথাগত প্রথম বড় কোনো আনুষ্ঠানিক কর্মসূচি।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...