Logo Logo

আমিরকে টপকে টি-টোয়েন্টিতে সেরা বাঁ-হাতি পেসার এখন মুস্তাফিজ


Splash Image

টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। বাঁ-হাতি পেসার হিসেবে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড এখন তার দখলে। এই কীর্তিতে তিনি ছাড়িয়ে গেছেন নিজের আদর্শ পাকিস্তানের তারকা পেসার মোহাম্মদ আমির-কে।


বিজ্ঞাপন


পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্স-এর হয়ে খেলতে নেমে মুলতান সুলতানসের বিপক্ষে ম্যাচে এই রেকর্ড গড়েন মুস্তাফিজ। যদিও ম্যাচে কিছুটা ব্যয়বহুল ছিলেন তিনি। ৩ ওভারে ৩৭ রান দিয়ে ২ উইকেট শিকার করেন এই বাঁ-হাতি পেসার। তবে এই পারফরম্যান্সই তাকে ইতিহাসের শীর্ষে নিয়ে যায়।

বর্তমানে টি-টোয়েন্টিতে মুস্তাফিজের উইকেট সংখ্যা দাঁড়িয়েছে ৪১৬টি (৩২৫ ম্যাচে), যেখানে আমির ৩৫৬ ম্যাচে নিয়েছেন ৪১৫ উইকেট। অর্থাৎ কম ম্যাচ খেলেই রেকর্ডটি নিজের করে নিয়েছেন বাংলাদেশের এই তারকা।

তবে এই রেকর্ড দীর্ঘদিন ধরে রাখা কঠিন হতে পারে। কারণ চলমান পিএসএল ও অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগে এখনও নিয়মিত খেলছেন আমির। আজই রাওয়ালপিন্ডি-এর হয়ে মাঠে নামবেন তিনি। সেখানে ভালো পারফরম্যান্স করতে পারলে আবারও রেকর্ডটি ফিরে পেতে পারেন পাকিস্তানি এই পেসার।

মুস্তাফিজের এই অর্জন শুধু ব্যক্তিগত নয়, বাংলাদেশের ক্রিকেটের জন্যও বড় গর্বের। তবে সব বোলারের তালিকায় এখনও তার ওপরে রয়েছেন একাধিক তারকা। স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় শীর্ষে আছেন রশিদ খান (৭০৩ উইকেট)। এরপর রয়েছেন ডোয়াইন ব্রাভো (৬৩১), সুনীল নারিন (৬১৪), ইমরান তাহির (৫৭২), আন্দ্রে রাসেল (৫০৮), সাকিব আল হাসান (৫০৭) এবং ক্রিস জর্ডান (৬৪৬)।

তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারির রেকর্ড ইতোমধ্যেই নিজের করে নিয়েছেন মুস্তাফিজ। গত বছরের সেপ্টেম্বরে তিনি এই কৃতিত্ব অর্জন করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...