বিজ্ঞাপন
শনিবার (৪ এপ্রিল) নলছিটি উপজেলার নাচনমহল বাজারে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সাপ্তাহিক হাটের দিনে বাজার করতে আসা পার্শ্ববর্তী রানাপাশা এলাকার বাসিন্দা রুস্তম আলী ফরাজীর পকেট থেকে ১ হাজার ৫০০ টাকা চুরির অভিযোগে ওই বৃদ্ধকে স্থানীয়রা আটক করে। তবে অভিযুক্ত ওই বৃদ্ধ নিজের নাম-পরিচয় প্রকাশ করেননি বলে জানা গেছে।
অভিযোগ উঠেছে, চুরির অপবাদ দিয়ে পান্নু হাওলাদারসহ কয়েকজন ব্যক্তি ওই বৃদ্ধকে পাশের একটি সেলুনে নিয়ে যান এবং জোরপূর্বক তার মাথার একাংশ ন্যাড়া করে দেন। এ সময় উপস্থিত কয়েকজন ব্যক্তি পুরো ঘটনাটি মোবাইলে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে তা মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে। ভিডিওতে বৃদ্ধকে চরমভাবে লাঞ্ছিত হতে দেখা গেছে।
স্থানীয় সচেতন নাগরিকরা এই ঘটনাকে চরম মানবাধিকার লঙ্ঘন হিসেবে উল্লেখ করে বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কোনো অভিযোগ থাকলে তাকে যথাযথভাবে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা উচিত ছিল। এভাবে প্রকাশ্যে কাউকে অপমান করা অপরাধমূলক কাজ।
এই বিষয়ে নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল আলম জানান, “ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও সেখানে ভুক্তভোগীকে খুঁজে পাওয়া যায়নি। তবে বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করছি। ভিডিও ফুটেজ ও স্থানীয় তথ্যের ভিত্তিতে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
মানবিক মূল্যবোধ পরিপন্থী এই ঘটনা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...