বিজ্ঞাপন
শনিবার (৪ এপ্রিল) দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে মেহেন্দিগঞ্জ উপজেলার কালীগঞ্জ লঞ্চঘাট সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
কালিগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চরমোনাই মাহফিল শেষে যাত্রীবোঝাই করে এমভি সাব্বির-৩ লঞ্চটি ঢাকা অভিমুখে যাচ্ছিল। পথিমধ্যে মেহেন্দিগঞ্জের কালিগঞ্জ এলাকায় পৌঁছালে চাঁদপুর থেকে বালু নিয়ে আসা একটি বলগেটকে লঞ্চটি সজোরে ধাক্কা দেয়। এতে বলগেটটি মুহূর্তের মধ্যে নদীতে তলিয়ে যায়।
পুলিশ আরও জানায়, এই দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। বলগেটে থাকা চারজন আরোহী নদীতে পড়ে গেলে স্থানীয় জেলেরা দ্রুত এগিয়ে এসে তাদের ভাসমান অবস্থায় জীবিত উদ্ধার করেন। দুর্ঘটনার পর লঞ্চটি তার গন্তব্যের উদ্দেশ্যে চলে গেলেও বলগেটটি উদ্ধারের প্রক্রিয়া শুরু হয়েছে।
নৌ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাহফিল পরবর্তী যাত্রী চাপের কারণে নদীতে নৌযান চলাচল বৃদ্ধি পেয়েছে। এ অবস্থায় যেকোনো ধরনের বড় দুর্ঘটনা এড়াতে নৌ পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিবেদক- মোঃ জাহিদুল ইসলাম, বরিশাল।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...