Logo Logo

মহিপুরে ১২ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক


Splash Image

পটুয়াখালীর মহিপুরে পুলিশের একটি বিশেষ অভিযানে ১২ কেজি গাঁজাসহ চারজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শনিবার (৪ এপ্রিল) বিকেলে মহিপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে।


বিজ্ঞাপন


আটককৃতদের মধ্যে রয়েছেন মহিপুর থানার বিপিনপুর এলাকার (ওয়ার্ড নং-৪) মৃত হাসেম হাওলাদারের দুই ছেলে মো. রফিক হাওলাদার (৪২) ও মো. কুদ্দুস হাওলাদার (৩৫)। এছাড়া কলাপাড়া থানার লালুয়া ইউনিয়নের নওয়াপাড়া এলাকার মৃত আলম গাজীর ছেলে মো. শাহ আলম (২০) ও মেয়ে মোসা. শারমিন বেগম (১৯)-কেও এই অভিযানে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মাদক কেনাবেচার গোপন সংবাদ পেয়ে মহিপুর থানা পুলিশের একটি চৌকস দল নির্ধারিত এলাকায় অভিযান চালায়। এ সময় অভিযুক্তদের তল্লাশি করে তাদের হেফাজত থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য লক্ষাধিক টাকা বলে ধারণা করা হচ্ছে।

এই ঘটনায় মহিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(খ) ধারায় একটি জিআর মামলা রুজু করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

অভিযানের বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত খান বলেন, "মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি ও নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। যেকোনো মূল্যে সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।"

তিনি আরও জানান, এলাকায় মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির পাশাপাশি এ ধরনের অপরাধ দমনে পুলিশি নজরদারি ও অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...