বিজ্ঞাপন
পুলিশ সূত্রে জানা যায়, মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গত ২ এপ্রিল ডিউটি পালনকালে সাব-ইন্সপেক্টর (এসআই) মো. আল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ বীরগাঁও চৌরাস্তা বাজার এলাকায় অবস্থান করছিলেন।
এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের খালিয়াবাইদ গ্রামের একটি বসতবাড়িতে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় চলছে। পরে সন্ধ্যা আনুমানিক ৭টা ৪০ মিনিটে সেখানে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মো. রফিকুল ইসলাম (পিতা: আব্দুল বাতেন), গ্রাম: খালিয়াবাইদ, ইউনিয়ন: কৃষ্ণপুর, থানা: মনোহরদী—কে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মনোহরদী থানা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...