Logo Logo

দেশ ও জাতির কল্যাণে বিশেষ প্রার্থনা

গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় স্টার সানডে উদযাপিত


Splash Image

গোপালগঞ্জে খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব 'স্টার সানডে' বা 'ইস্টার সানডে' যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।


বিজ্ঞাপন


পবিত্র এই দিনটি উপলক্ষে আজ রোববার (৫ এপ্রিল) ভোরে শহরের ঘোষেরচর ব্যাপ্টিস্ট চার্চে বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়।

ভোর থেকেই খ্রিস্টান সম্প্রদায়ের বিভিন্ন বয়সের নারী, পুরুষ ও শিশুরা নতুন পোশাকে সজ্জিত হয়ে গির্জায় সমবেত হতে শুরু করেন। যিশু খ্রিস্টের পুনরুত্থানের মহিমাকে স্মরণ করে অত্যন্ত ভক্তিভরে এই উপাসনা ও প্রার্থনা সভা পরিচালিত হয়।

প্রার্থনা সভায় বিশ্বের সকল খ্রিস্টান সম্প্রদায়সহ দেশ ও জাতির সার্বিক শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে মহান সৃষ্টিকর্তার কাছে বিশেষ মোনাজাত করা হয়। প্রার্থনায় অংশগ্রহণকারীরা ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার এবং মানবতার সেবায় নিজেদের উৎসর্গ করার শপথ নেন।

উল্লেখ্য, খ্রিস্টধর্মীয় বিশ্বাস অনুযায়ী, ক্রুশবিদ্ধ হয়ে মৃত্যুর তৃতীয় দিনে যিশু খ্রিস্ট অলৌকিকভাবে পুনরুত্থিত হয়েছিলেন। তাঁর এই পুনরুত্থান দিবসটিকেই বিশ্বজুড়ে খ্রিস্টান সম্প্রদায় 'ইস্টার সানডে' হিসেবে পালন করে থাকে।

অনুষ্ঠান শেষে উপস্থিত ধর্মপ্রাণ মানুষেরা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। উৎসবকে ঘিরে গির্জা প্রাঙ্গণে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...