বিজ্ঞাপন
বিশ্বব্যাংক গ্রুপ (WORLD BANK GROUP), আইএফসি (IFC) ও ইফাদ (IFAD)-এর কারিগরি ও আর্থিক সহযোগিতায় ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER)’ প্রকল্পের আওতায় এই কংগ্রেস সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বরিশাল বিভাগীয় অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড. মোহাম্মদ নজরুল ইসলাম শিকদার।
উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুল্লাহ আল-মামুন এবং বিভাগীয় সিনিয়র মনিটরিং অফিসার মোহাম্মদ রিয়াজউদ্দিন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি অফিসার মোসা. শাহিদা শারমিন আফরোজ।
কংগ্রেসে কৃষকদের আধুনিক ও উন্নত কৃষি প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ করা, পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতি সচল রাখতে কৃষিভিত্তিক উদ্যোক্তা তৈরির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ ড. মোহাম্মদ নজরুল ইসলাম শিকদার বলেন, কৃষির টেকসই উন্নয়নই দেশের সামগ্রিক অর্থনৈতিক সমৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার মূল চাবিকাঠি। বর্তমান সরকারের লক্ষ্য কৃষিকে আধুনিক ও লাভজনক করা, যা এই প্রকল্পের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে।
অনুষ্ঠানে স্থানীয় পর্যায়ের বিপুল সংখ্যক কৃষক-কৃষানি, কৃষি কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। কৃষকরা হাতে-কলমে আধুনিক চাষাবাদ পদ্ধতি সম্পর্কে তাদের অভিজ্ঞতা বিনিময় করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...