বিজ্ঞাপন
রোববার (৫ এপ্রিল) সকাল ৯টায় উপজেলার বানিয়াজান কেন্দ্রে এ কর্মসূচির উদ্বোধন করেন নেত্রকোনা জেলার সিভিল সার্জন ডা. মো. গোলাম মাওলা।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে দেশে হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সরকার জরুরি ভিত্তিতে বিশেষ টিকাদান কার্যক্রম হাতে নিয়েছে। এ প্রেক্ষাপটে সারাদেশের ২০টি জেলার ৩০টি উপজেলাকে ‘হটস্পট’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে নেত্রকোনার আটপাড়া উপজেলাও রয়েছে।
এই বিশেষ কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের হাম-রুবেলা প্রতিরোধী টিকা প্রদান করা হচ্ছে। উপজেলায় তিনটি কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, আসন্ন পবিত্র ঈদুল আজহার আগেই, অর্থাৎ আগামী ২১ মে’র মধ্যে এ কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সিভিল সার্জন ডা. মো. গোলাম মাওলা বলেন, “হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ। সময়মতো টিকা প্রদানই এ রোগ প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়। তাই অভিভাবকদের সচেতন অংশগ্রহণ অত্যন্ত জরুরি।”
তিনি আরও জানান, নির্ধারিত টিকাদান কেন্দ্রগুলোতে পর্যাপ্ত টিকা ও স্বাস্থ্যকর্মী মোতায়েন করা হয়েছে, যাতে কোনো শিশুই টিকার আওতার বাইরে না থাকে। তিনি সকল অভিভাবককে তাদের সন্তানদের নির্ধারিত কেন্দ্রে নিয়ে এসে টিকা দেওয়ার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন আটপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উত্তম কুমার পাল, মদন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ নূরুল হুদা খান, উপজেলা বিএনপির সভাপতি মাসুম চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...