Logo Logo

পুকুরের পানিতে ড্রাম ভর্তি ডিজেল ডুবিয়ে রেখেও রেহাই পেলেন না অসাধু ব্যবসায়ী


Splash Image

গোপালগঞ্জের কোটালীপাড়ায় অতিরিক্ত মূল্যে জ্বালানি তেল বিক্রির অভিযোগে পরিচালিত এক বিশেষ অভিযানে পুকুরের পানির নিচ থেকে লুকিয়ে রাখা এক ব্যারেল ডিজেল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত।


বিজ্ঞাপন


রোববার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার কান্দি ইউনিয়নের হিজলবাড়ি গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অবৈধভাবে তেল মজুদ ও চড়া দামে বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে হিজলবাড়ি গ্রামের নজরুল মোল্লার বাড়িতে অভিযান চালায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। তল্লাশির একপর্যায়ে বাড়ির পার্শ্ববর্তী ইব্রাহিম মোল্লার পুকুরে ডুবিয়ে রাখা অবস্থায় একটি বড় ব্যারেল উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে সেটি খুলে তার ভেতরে প্রায় ১৫০ লিটার ডিজেল পাওয়া যায়।

পুকুরের পানির নিচে এভাবে অভিনব কায়দায় জ্বালানি তেল লুকিয়ে রাখার ঘটনাটি এলাকায় ব্যাপক কৌতূহল ও সমালোচনার জন্ম দিয়েছে। এই অপরাধে নজরুল মোল্লার স্ত্রী আসমা বেগমকে আটক করে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট ও কোটালীপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জানান, অবৈধভাবে ডিজেল মজুদ করে বাজারে কৃত্রিম সংকট তৈরি এবং বেশি দামে বিক্রির সুনির্দিষ্ট প্রমাণ পাওয়ায় এই জরিমানা করা হয়েছে। উদ্ধারকৃত তেল জব্ধ করা হয়েছে।

তিনি আরও সতর্ক করে বলেন, জ্বালানি তেলের বাজারে স্থিতিশীলতা বজায় রাখা এবং ভোক্তা অধিকার সুরক্ষায় প্রশাসনের এই কঠোর নজরদারি ও ঝটিকা অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...