বিজ্ঞাপন
রোববার (৫ এপ্রিল) দুপুরে কর্ণফুলী প্রেসক্লাবের বর্তমান আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে এই নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক ও চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি আনুষ্ঠানিকভাবে এই কমিটির অনুমোদন দেন।
নবগঠিত এই কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক আমার দেশের প্রতিনিধি খালেদ মনছুর এবং সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তরের মোহাম্মদ বদরুল হক।
কমিটির অন্যান্য পদের মধ্যে যুগ্ম সম্পাদক হিসেবে দৈনিক আমাদের চট্টগ্রামের এস এম সালাহউদ্দিন এবং অর্থ ও দপ্তর সম্পাদক পদে দৈনিক ইনকিলাবের মো. জাবেদুল ইসলাম দায়িত্ব পেয়েছেন। এছাড়া সাংস্কৃতিক সম্পাদক পদে দৈনিক ভোরের বাণীর সাইফুল ইসলাম এবং ক্রীড়া সম্পাদক হিসেবে প্রবাসী টিভির মো. সাইফুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
কার্যকরী সদস্য হিসেবে কমিটিতে স্থান পেয়েছেন দৈনিক কর্ণফুলীর এম এ কাইয়ুম, দৈনিক পূর্বদেশের মো. আয়াজ, সি প্লাস টিভির মুহাম্মদ গিয়াস উদ্দিন এবং দৈনিক আমাদের সময়ের ইকবাল বাহার।
কমিটি ঘোষণা অনুষ্ঠানে সংশ্লিষ্ট সাংবাদিক নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন যে, নবগঠিত এই বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে কর্ণফুলী প্রেসক্লাবের পেশাদার কার্যক্রম আরও গতিশীল ও বেগবান হবে এবং স্থানীয় সাংবাদিকদের অধিকার রক্ষায় এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...