নিহতের স্বজনের আহাজারি
বিজ্ঞাপন
নিহতরা হলেন— বাগানমাঠ গ্রামের মৃত জমসেদ সরকারের ছেলে কৃষক রফিকুল সরকার (৫০) এবং একই গ্রামের মৃত আবু সামার ছেলে বাবু (৩৫)। সম্পর্কে তারা পরস্পর আপন চাচাতো মামা-ভাগ্নে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে কৃষক রফিকুল সরকার নিজের ধানের জমিতে কীটনাশক ছিটানোর জন্য যান। এ সময় সেচ পাম্পের একটি ছিঁড়ে থাকা বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে তিনি গুরুতর বিদ্যুতায়িত হন। রফিকুলের চিৎকার শুনে পাশের জমিতে কাজ করতে থাকা ভাগ্নে বাবু তাকে বাঁচাতে দ্রুত এগিয়ে আসেন। মামাকে স্পর্শ করা মাত্রই বাবুও বিদ্যুতায়িত হন। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।
পরে মাঠের অন্য কৃষকেরা তাদের নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশ ও স্থানীয়দের খবর দেন। খবর পেয়ে মহেশপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে।
নিহত দুইজনই পেশায় কঠোর পরিশ্রমী কৃষক ছিলেন। একই পরিবারের দুই সদস্যের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে বাগানমাঠ গ্রামসহ গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ওই এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে।
স্থানীয় বাসিন্দারা কৃষিকাজে ব্যবহৃত সেচ পাম্পের বৈদ্যুতিক সংযোগের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...