Logo Logo

জুলাইযোদ্ধা ছাত্রনেতা তামিম মির্জার উপর নতুন ব্রিজে অতর্কিত হামলা


Splash Image

জুলাইয়ের সম্মুখসারির যোদ্ধা ছাত্রনেতা তামিম মির্জার উপর চট্টগ্রাম শাহ আমানত সেতু (নতুন ব্রিজে) অতর্কিত হামলা করেছে স'ন্ত্রা'সীরা।


বিজ্ঞাপন


৫ এপ্রিল (রবিবার) বিকাল ৫ টার দিকে চট্টগ্রাম শাহ আমানত সেতু এলাকায় এ হামলার স্বীকার হন।

জুলাইযোদ্ধা ছাত্রনেতা তামিম মির্জার বাড়ি

দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড়ে। চট্টগ্রাম কলেজের মেধাবী ছাত্র, জুলাইয়ের সম্মুখসারির একজন যোদ্ধা। নতুন ব্রিজ হয়ে বাড়ির দিকে যাওয়ার জন্য অপেক্ষমান ছিলেন নতুন ব্রিজে। হঠাৎ করে একদল সন্ত্রাসীরা মুখ বেধে তামিম মির্জার উপর হামলা চালায়। তামিম মির্জা এই হামলায় অভিযোগ তুলতেছে ছাত্রদল ও ছাত্রলীগের বিরুদ্ধে।

সন্ত্রা'সীরা তাকে শরীরের বিভিন্ন জায়গায় এলোপাতাড়িভাবে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে দ্রুত চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তার পরিবারের সদস্যরা এই অতর্কিত হা'মলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এবং অনতিবিলম্বে এই স'ন্ত্রা'সীদের ২৪ ঘন্টার মধ্যে চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...