Logo Logo

বাড়িতে কাজের অভিনয় করে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই


Splash Image

ছবি সংগৃহীত

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় কাজের অভিনয় করে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রোববার (৫ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের বিপরীতে কায়েস চেয়ারম্যানের বাড়িতে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


ভুক্তভোগী গৃহবধূ আফরোজা বেগম সাজাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কায়েস মোল্লার স্ত্রী।

ভুক্তভোগীর অভিযোগ, সকালে তিনি বাড়িতে একা ছিলেন। এ সময় এক ব্যক্তি ডাব পাড়ার কথা বলে বাড়িতে প্রবেশের অনুমতি চান। প্রথমে তিনি রাজি না হলেও পরে অনুরোধে সাড়া দিয়ে তাকে ডাব পাড়ার অনুমতি দেন। ডাব পাড়ার পর ওই ব্যক্তি বাড়ির সজিনা গাছ লাগানোর কাজও করেন।

তিনি আরও জানান, কাজ শেষে ওই ব্যক্তিকে খাবার দেওয়া হয়। পরে পারিশ্রমিক হিসেবে ৫০ টাকা দিতে গেলে হঠাৎ করে ওই ব্যক্তি তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন। এরপর তার গলা থেকে প্রায় তিন ভরি ওজনের স্বর্ণের চেইন ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দেয়াল টপকে পালিয়ে যায়।

এ বিষয়ে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, ঘটনার পর লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অভিযুক্তকে শনাক্তের চেষ্টা চলছে।

ঘটনার পর এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে এবং দ্রুত জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...