বিজ্ঞাপন
এর আগে শনিবার দুপুরে শিশুটিকে শহরের রাস্তায় একা একা ঘোরাফেরা করতে দেখে কোতোয়ালি থানা পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। ওই সময় শিশুটি প্রচণ্ড আতঙ্কিত থাকায় নিজের নাম, বাবা-মায়ের নাম কিংবা বাড়ির ঠিকানা কিছুই বলতে পারছিল না। তবে শিশুটি তার পরিবারের কাছে ফিরে যেতে ব্যাকুল হয়ে পড়েছিল।
পুলিশ জানায়, শিশুটিকে পাওয়ার পর তার প্রকৃত পরিচয় শনাক্ত করতে তারা কাজ শুরু করে। পাশাপাশি শিশুটির ছবি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় পরিবারের সন্ধান পেতে। সামাজিক যোগাযোগ মাধ্যমের সহায়তায় এক পর্যায়ে শিশুটির বাবা ছেলের খবর পান এবং থানায় যোগাযোগ করেন।
শিশুটির বাবা মো. রিপন জানান, তিনি শহরের একটি বিরিয়ানির দোকানে কাজ করেন। দুপুরে তিনি যখন শহরের পাকিস্তান পাড়ার বাসা থেকে কাজের উদ্দেশ্যে বের হন, তখন শিশুটি অলক্ষ্যে তার পিছু নেয়। বিষয়টি তিনি খেয়াল না করায় শিশুটি এক পর্যায়ে পথ হারিয়ে ফেলে এবং ভয়ের কারণে নিজের পরিচয় জানাতে পারছিল না।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শিশুটিকে নিরাপদে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে পুলিশ দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। পরবর্তীতে সঠিক তথ্য ও প্রমাণের ভিত্তিতে শিশুটিকে তার বাবার কাছে হস্তান্তর করা হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...