Logo Logo

নেত্রকোণায় ১১ বোতল ভারতীয় মদসহ দুইজন আটক


Splash Image

নেত্রকোণা পৌর এলাকার হোসেনপুর ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ১১ বোতল অবৈধ ভারতীয় মদসহ দুইজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নেত্রকোণা।


বিজ্ঞাপন


রোববার (৫ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে নেত্রকোণা মডেল থানাধীন হোসেনপুর ঢাকা বাসস্ট্যান্ড এলাকার ধানসিঁড়ি হোটেলের পশ্চিম পাশের পাকা রাস্তার ফুটপাত থেকে তাদের আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা কার্যালয়ের একটি রেইডিং টিম ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় MAX নামের কালো রঙের একটি স্কুল ব্যাগ তল্লাশি করে তার ভেতরে পুরাতন কাপড় দিয়ে মোড়ানো ভারতের তৈরি ‘Ice VODKA’ নামীয় ১১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত প্রতিটি বোতলে ৭৫০ মিলিলিটার করে মদ ছিল। সে হিসাবে মোট উদ্ধার হওয়া মদের পরিমাণ ৮ লিটার ২৫০ মিলিলিটার। জব্দকৃত মদের অবৈধ বাজারমূল্য প্রায় ৩৩ হাজার টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আটক ব্যক্তিরা হলেন— জেলার কলমাকান্দা উপজেলার বরুয়াকোণা ডাকঘরাধীন বটতলা এলাকার মো. ফজলুল হকের ছেলে মো. রেদুয়ান ইসলাম (২৫) এবং একই এলাকার মো. শাহাজ উদ্দিনের ছেলে মো. লুৎফর রহমান (২৯)।

এ ঘটনায় অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক বাদী হয়ে নেত্রকোণা মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। সমাজকে মাদকমুক্ত রাখতে নিয়মিত গোয়েন্দা নজরদারি ও অভিযান আরও জোরদার করা হবে।”

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...