Logo Logo

বিলাইছড়িতে বর্ষবরণ ও বিঝু উৎসব উপলক্ষে ১০ দিনব্যাপী ক্রীড়া অনুষ্ঠান শুরু


Splash Image

“বিঝু, বিষু, সাংগ্রাই রঙে রাঙুক প্রাণ, বাঁচুক আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির মান”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটির বিলাইছড়িতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে বর্ষবরণ উৎসব।


বিজ্ঞাপন


রোববার (৫ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ধুপ্যাচর গ্রামে ১০ দিনব্যাপী ঐতিহ্যবাহী খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

ধুপ্যাচর যুব সমাজ ও পাড়াবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১২৬ নং বিলাইছড়ি মৌজার হেডম্যান বিমলী চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলাইছড়ি ইউপি সদস্য রিতা চাকমা ও জ্যোতিময় চাকমা, পাড়ার কার্বারী জগৎ জ্যোতি চাকমা, স্থানীয় মুরুব্বি সাথোয়াই মার্মা এবং দিলীপ কুমার তঞ্চঙ্গ্যাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শুরুতে সভাপতি ও আমন্ত্রিত অতিথিরা ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে পাহাড়ের অত্যন্ত জনপ্রিয় ও ঐতিহ্যবাহী খেলা ‘ঘিলে খেলা’র একটি বিশেষ ম্যাচ অনুষ্ঠিত হয়। উৎসবে স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।

আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, ১০ দিনের এই ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আগামী ১২ এপ্রিল ‘ফুল বিঝু’তে ঐতিহ্যবাহী ফুল ভাসানো এবং আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হবে। এছাড়া উৎসবের শেষ পর্যায়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

পার্বত্য চট্টগ্রামের আদিবাসী জনগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসবকে বিভিন্ন সম্প্রদায় ভিন্ন ভিন্ন নামে উদযাপন করে থাকে। চাকমা ভাষায় বিঝু, মার্মা ভাষায় সাংগ্রাই, ত্রিপুরা ভাষায় বৈসু, তঞ্চঙ্গ্যা ও গুর্খা ভাষায় বিষু এবং ম্রো ভাষায় চাংক্রান হিসেবে এটি পরিচিত। নাম যাই হোক, পাহাড়ের এই বর্ষবরণ উৎসবের মূল চেতনা সম্প্রীতি ও ঐতিহ্য রক্ষা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...