Logo Logo

কাশিয়ানী উপজেলা মহিলা দলের যুগ্ম সম্পাদক হলেন ইরিন জামান ইরা


Splash Image

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল, কাশিয়ানী উপজেলা শাখার নবগঠিত কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ইরিন জামান ইরা।


বিজ্ঞাপন


রোববার (৫ এপ্রিল) কাশিয়ানী উপজেলা মহিলা দলের সভাপতি শিলা বেগম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

নবনিযুক্ত এই নেত্রী গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের মাজড়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ আম্মার মিয়া অসীমের সহধর্মিণী। রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ইরিন জামান ইরাকে গুরুত্বপূর্ণ এই পদের দায়িত্ব দেওয়ায় স্থানীয় নেতাকর্মীদের মাঝে উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

পদ প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় ইরিন জামান ইরা বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া একটি আদর্শিক সংগঠন। প্রতিষ্ঠার পর থেকেই এই দল নারীদের অধিকার ও জনকল্যাণে কাজ করে যাচ্ছে। গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের হাতকে শক্তিশালী করতে এবং দলের মূল লক্ষ্য বাস্তবায়নে আমি নিষ্ঠার সাথে কাজ করতে চাই।”

তিনি আরও যোগ করেন যে, নারীদের সার্বিক কল্যাণ, সাংস্কৃতিক বিকাশ এবং সামাজিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখাই হবে তার মূল অগ্রাধিকার। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও নারীবান্ধব করতে অচিরেই নতুন কিছু উদ্যোগ গ্রহণ করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। দায়িত্ব পালনে তিনি সংশ্লিষ্ট সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

উল্লেখ্য, কাশিয়ানী উপজেলা মহিলা দল দীর্ঘ সময় ধরে এই অঞ্চলের নারীদের অধিকার রক্ষা এবং বিভিন্ন মানবিক কার্যক্রমে ভূমিকা রেখে আসছে। নতুন নেতৃত্বের হাত ধরে সংগঠনটি ভবিষ্যতে আরও ইতিবাচক ও শক্তিশালী অবস্থানে পৌঁছাবে বলে দলের তৃণমূল পর্যায়ের কর্মীরা প্রত্যাশা করছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...