Logo Logo

ফরিদপুর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসককে পূজা উদযাপন পরিষদের ফুলেল শুভেচ্ছা


Splash Image

ফরিদপুর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক আফজাল হোসেন খানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, ফরিদপুর জেলা শাখা এবং সদর উপজেলা ও শহর শাখার নেতৃবৃন্দ।


বিজ্ঞাপন


সোমবার (৬ এপ্রিল) বেলা ১২টার দিকে জেলা পরিষদ কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎকারের মাধ্যমে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

সংগঠনের জেলা শাখার শীর্ষ নেতৃবৃন্দসহ উপজেলা ও শহর কমিটির সদস্যরা নবনিযুক্ত প্রশাসকের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তার নতুন দায়িত্ব প্রাপ্তিতে আনন্দ প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি তাপস সাহা, সুকেশ সাহা, ডা. প্রকাশ স্বরূপ অপু, রাম দত্ত ও প্রভাষক ননীগোপাল রায়। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা, সহ-দপ্তর সম্পাদক উৎপল দত্ত, সহ-সম্পাদক সঞ্জয় কর্মকার এবং সদস্য হরিদাস সেনগুপ্ত ও সুজিত রায়।

সাক্ষাৎকারকালে সদর উপজেলা শাখার সভাপতি সিতাংশু মিত্র কিংকর ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চিরঞ্জীব রায় এবং পৌর কমিটির সহ-সভাপতি নারায়ণ চক্রবর্তী ও সাধারণ সম্পাদক শ্যামল কর্মকারসহ অন্যান্য দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। শহর শাখার পক্ষ থেকে সম্পাদক মিলটন দে, ননীগোপাল রায়, ধীমান পোদ্দার, স্বপন সাহা ও তাপস দত্তসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের কর্মীরা অংশগ্রহণ করেন।

সৌজন্য সাক্ষাৎকালে নেতৃবৃন্দ নবনিযুক্ত প্রশাসক আফজাল হোসেন খানকে তার কর্মকালীন সময়ের জন্য সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। একইসঙ্গে জেলার বিভিন্ন সামাজিক ও ধর্মীয় উৎসব পালনে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে জেলা পরিষদের পক্ষ থেকে ভবিষ্যৎ সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা কামনা করেন।

জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক আফজাল হোসেন খান উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জেলার সার্বিক উন্নয়নে সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...