বিজ্ঞাপন
আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে ময়মনসিংহ শিক্ষাবোর্ডসহ সংশ্লিষ্ট অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের কেন্দ্রসচিবদের সঙ্গে এই সভা অনুষ্ঠিত হয়।
শিক্ষামন্ত্রী বলেন, প্রায় দেড় যুগেরও বেশি সময় ধরে শিক্ষকদের উৎসব ভাতা অপরিবর্তিত ছিল। বর্তমান সরকার শিক্ষকদের আর্থিক অবস্থার কথা বিবেচনা করে চলতি বছরে এই ভাতা ১০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে।
তিনি আশা প্রকাশ করেন, সব প্রক্রিয়া সম্পন্ন করে আগামী ঈদুল আজহার আগেই এই বর্ধিত ভাতা শিক্ষকদের হাতে পৌঁছে দেওয়া সম্ভব হবে। বিষয়টি বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো বর্তমানে সক্রিয়ভাবে কাজ করছে।
একই দিনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পে-স্কেল কাঠামো নিয়ে আশার কথা শুনিয়েছেন। রাজধানীর বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন শেষে তিনি জানান, শিক্ষকদের বেতন কাঠামো বা পে-স্কেল পুনর্বিন্যাস নিয়ে উচ্চপর্যায়ে আলোচনা চলছে। প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের বিষয়েও সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
শিক্ষা সংশ্লিষ্টরা সরকারের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তারা মনে করছেন, উৎসব ভাতা বৃদ্ধি এবং পে-স্কেল পুনর্বিন্যাস বাস্তবায়িত হলে শিক্ষকদের দীর্ঘদিনের আর্থিক সমস্যার সমাধান হবে। এর ফলে শিক্ষকতা পেশার প্রতি মেধাবীদের আগ্রহ যেমন বাড়বে, তেমনি জাতীয় শিক্ষাব্যবস্থায় আরও গতিশীলতা আসবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...