বিজ্ঞাপন
সোমবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার মেসার্স টুঙ্গিপাড়া ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভোক্তাদের কাছে জ্বালানি তেল সরবরাহে ওজনে কম দেওয়ার অভিযোগের ভিত্তিতে ওই ফিলিং স্টেশনে অভিযান চালানো হয়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়া গেলে পাম্প মালিক জাকির হোসেনকে পেট্রোলিয়াম আইনে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার বলেন, ভোক্তাদের সঙ্গে প্রতারণার বিষয়টি প্রমাণিত হওয়ায় আইন অনুযায়ী তাৎক্ষণিকভাবে জরিমানা করা হয়েছে। তিনি আরও জানান, জ্বালানি তেল বেশি দামে বিক্রি এবং ওজনে কম দেওয়ার মতো অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয় ভোক্তারা এ ধরনের অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, নিয়মিত মনিটরিং থাকলে পাম্পগুলোর অনিয়ম কমবে এবং ভোক্তাদের অধিকার সুরক্ষিত হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...