Logo Logo

ঝালকাঠির শ্মশানঘাট এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১০টির বেশি বসতঘর


Splash Image

ঝালকাঠি শহরের শ্মশানঘাট এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি বসতঘর ভস্মীভূত হয়েছে। সোমবার (৬ এপ্রিল) দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।


বিজ্ঞাপন


স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে হঠাৎ একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। এলাকাটি ঘনবসতিপূর্ণ হওয়ায় মুহূর্তের মধ্যেই আগুন পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে এবং লেলিহান শিখা দ্রুত পুরো এলাকায় বিস্তার লাভ করে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঝালকাঠি স্টেশনের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দমকল কর্মীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও আগুন নেভাতে সক্রিয়ভাবে অংশ নেন। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জানান, আগুনে তাদের ঘরের আসবাবপত্র, নগদ অর্থ ও গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ সবকিছু পুড়ে গেছে। এতে তারা চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন এবং অনেকেই খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।

এ বিষয়ে বরিশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক সেলিম মিয়া জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনীর সদস্যরা সর্বোচ্চ চেষ্টা চালিয়েছেন এবং দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...