Logo Logo

মনোহরদীতে নরেন্দ্রপুর পোস্ট অফিসের বেহাল দশা,সংস্কারের দাবি এলাকাবাসীর


Splash Image

নরসিংদীর মনোহরদী উপজেলার নরেন্দ্রপুর পোস্ট অফিস দীর্ঘদিন ধরে অযত্নে পড়ে থেকে প্রায় পরিত্যক্ত অবস্থায় রয়েছে। একসময় গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম হিসেবে ব্যবহৃত এ পোস্ট অফিসটি বর্তমানে বন্ধ থাকায় স্থানীয়রা প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।


বিজ্ঞাপন


সরেজমিনে দেখা গেছে, পোস্ট অফিস ভবনের চারপাশ জঙ্গলাকীর্ণ হয়ে পড়েছে। দীর্ঘদিন কোনো রক্ষণাবেক্ষণ না থাকায় ভবনটি এখন ব্যবহারের অনুপযোগী হয়ে উঠেছে। অব্যবহৃত অবস্থায় পড়ে থাকায় সেখানে সাপসহ বিভিন্ন বিষাক্ত প্রাণীর বসবাস শুরু হয়েছে, যা এলাকাবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।

স্থানীয়রা জানান, লেবুতলা ও খিদিরপুর ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষের জন্য একসময় এই পোস্ট অফিস ছিল প্রধান যোগাযোগের মাধ্যম। চিঠিপত্র আদান-প্রদান থেকে শুরু করে বিভিন্ন সরকারি ও বেসরকারি কার্যক্রমে এর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। কিন্তু বর্তমানে এটি বন্ধ থাকায় সাধারণ মানুষকে নানা ভোগান্তির শিকার হতে হচ্ছে।

বিশেষ করে চাকরির আবেদনসহ গুরুত্বপূর্ণ নথি প্রেরণে পোস্ট অফিসের ওপর নির্ভরশীলতা থাকায় সেবা বন্ধ থাকায় দুর্ভোগ আরও বেড়েছে বলে জানান তারা।

এ অবস্থায় এলাকাবাসী দ্রুত পোস্ট অফিসটির সংস্কার ও আধুনিকায়নের মাধ্যমে পুনরায় চালু করার জোর দাবি জানিয়েছেন। তাদের মতে, প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হলে স্থানীয় জনগণের দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হবে এবং যোগাযোগ ব্যবস্থায় আবারও গতি ফিরে আসবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...