বিজ্ঞাপন
সোমবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার ওসখালী পুরাতন বাজার এলাকায় পরিচালিত এই অভিযানে আনুমানিক ৪০ লাখ ৩৯ হাজার টাকা মূল্যের অবৈধ মালামাল জব্দ করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে ওসখালী পুরাতন বাজার সংলগ্ন এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন হাতিয়া ও স্থানীয় মৎস্য অধিদপ্তর। তল্লাশিকালে ওই এলাকার দুটি দোকান এবং তিনটি গোডাউন থেকে ২৪ হাজার ২০০ মিটার কারেন্ট জাল, ১৫৮টি চায়না দুয়ারী জাল এবং ৪৮০ কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়।
অভিযান চলাকালে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় নিষিদ্ধ জাল ও পলিথিন মজুত রাখার দায়ে দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জব্দকৃত অবৈধ জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং পলিথিনগুলো মৎস্য অধিদপ্তরের মালখানায় জমা রাখা হয়েছে।
দেশের মৎস্য সম্পদ রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে প্রশাসনের এ ধরনের কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...