বিজ্ঞাপন
"জাটকা ধরা কমাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী" —এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (৭ এপ্রিল) বেলা এগারোটায় উপজেলা প্রশাসনের দরবার হলে এই কর্মসূচি শুরু হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. ইয়াসিন সাদিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী। সভায় বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা, সিনিয়র কৃষি কর্মকর্তা মো. আরাফাত হোসেন এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মারুফ বিল্লাহ খান।
এছাড়া সভায় আরও বক্তব্য রাখেন কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম এবং কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি হুমায়ুন কবিরসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। এ সময় কলাপাড়ার বিভিন্ন ইউনিয়নের কয়েকশ মৎস্যজীবী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় জাটকা সংরক্ষণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে জেলেসহ মৎস্য খাতের সাথে জড়িত সকলকে সচেতন হতে হবে। সরকারি নির্দেশনা অমান্য করে যারা জাটকা নিধনে লিপ্ত হয়, তাদের আইনের আওতায় নিয়ে আসতে সাধারণ মানুষকে প্রশাসনের সাথে সহযোগিতার করার আহ্বান জানান বক্তারা।
মৎস্য সম্পদ রক্ষায় সরকার গৃহীত এসব পদক্ষেপ বাস্তবায়িত হলে ভবিষ্যতে ইলিশের প্রাচুর্য বহুগুণ বৃদ্ধি পাবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...