Logo Logo

দেশ রক্ষায় ১৪ কোটি ইরানি জীবন উৎসর্গ করতে প্রস্তুত : পেজেশকিয়ান


Splash Image

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ঘোষণা করেছেন যে, তিনি নিজে এবং দেশটির ১৪ কোটিরও বেশি নাগরিক মাতৃভূমি রক্ষায় জীবন উৎসর্গ করতে প্রস্তুত রয়েছেন। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় তিনি এই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।


বিজ্ঞাপন


প্রেসিডেন্ট পেজেশকিয়ান তার পোস্টে লিখেছেন, "১৪ কোটিরও বেশি সাহসী ইরানি এখন পর্যন্ত দেশের প্রতিরক্ষায় জীবন উৎসর্গ করার প্রস্তুতি ঘোষণা করেছেন। আমিও ইরানের জন্য নিজের জীবন উৎসর্গ করেছি। আমি অতীতেও ছিলাম, বর্তমানে আছি এবং ভবিষ্যতেও দেশের পাশেই থাকব।"

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানে উচ্চপর্যায়ের বেশ কিছু গুপ্তহত্যার ঘটনা ঘটিয়েছে ইসরায়েলি ও মার্কিন বাহিনী। নিহতদের মধ্যে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রভাবশালী সেক্রেটারি আলী লারিজানিও রয়েছেন। এক মাসেরও বেশি সময় ধরে চলা এই ইসরায়েলি-আমেরিকান হামলায় ইরানে এ পর্যন্ত অন্তত ২ হাজার ৭৬ জন নিহত এবং ২৬ হাজার ৫০০ জন আহত হয়েছেন।

এদিকে, চলমান এই যুদ্ধের অবসানের শর্ত হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার এক নতুন হুঁশিয়ারি দিয়েছেন। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য মঙ্গলবারের সময়সীমাই চূড়ান্ত।

ট্রাম্প আরও উল্লেখ করেন যে, সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবের বিপরীতে ইরানের সাড়া ইতিবাচক ও উল্লেখযোগ্য হলেও তা এখনো যথেষ্ট নয়।

তিনি বলেন, "ইরান একটি বড় পদক্ষেপ নিয়েছে এবং তারা সদিচ্ছা নিয়েই আলোচনা করছে। তবে যুদ্ধ দ্রুত শেষ করতে হলে তাদের নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হবে এবং তারা সেটি ভালো করেই জানে।"

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...