বিজ্ঞাপন
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে শহরের রিপোর্টার্স ফোরাম কার্যালয়ে এক মতবিনিময় সভার মাধ্যমে এই সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ প্রশাসক শরীফ রাফিকুজ্জামান বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন। তাদের পেশাগত মানোন্নয়ন ও কল্যাণে জেলা পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে। একইসাথে জেলা পরিষদের সকল কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
মানবিক ও সামাজিক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে তিনি আরও জানান, গোপালগঞ্জে সরকারি জমিতে একটি আধুনিক বৃদ্ধাশ্রম স্থাপনের পরিকল্পনা রয়েছে। এই প্রকল্পটি দ্রুত বাস্তবায়নে তিনি সাংবাদিক সমাজসহ স্থানীয় বিত্তবান ও সমাজসেবীদের এগিয়ে আসার আহ্বান জানান।
রিপোর্টার্স ফোরামের সভাপতি এস এম নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন যমুনা টেলিভিশনের সিনিয়র করেসপন্ডেন্ট মোজাম্মেল হোসেন মুন্না, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি আমিনুল হাসান শাহিন, বাংলা নিউজ-২৪ এর প্রতিনিধি ও রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক ইকরামুল কবির মুক্ত।
এছাড়া আরও বক্তব্য রাখেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রসুন মণ্ডল, বৈশাখী টেলিভিশনের শেখ মোস্তফা জামান এবং চ্যানেল-২৪ এর বাদল সাহাসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
সভায় উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ নবনিযুক্ত প্রশাসককে অভিনন্দন জানিয়ে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবি জানান। বক্তারা আশা প্রকাশ করেন যে, নতুন প্রশাসকের নেতৃত্বে জেলা পরিষদ সাংবাদিকদের কল্যাণে কার্যকর ভূমিকা পালন করবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...