বিজ্ঞাপন
সোমবার (৬ এপ্রিল) রাত ৮টার পর উপজেলার জোয়ারিয়া গ্রামের চারঘাটা ব্রিজ সংলগ্ন মনোরঞ্জন হালদারের দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
দোকান মালিক মনোরঞ্জন হালদার জানান, প্রতিদিনের মতো সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দোকান বন্ধ করে তিনি বাড়িতে চলে যান। পরে রাত ৮টার পর স্থানীয়দের মাধ্যমে দোকানে আগুন লাগার খবর পান। খবর পেয়ে এলাকাবাসী দ্রুত ছুটে এসে প্রায় ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
তিনি আরও জানান, পল্লী সঞ্চয় ব্যাংকসহ বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে গত ১০ বছর ধরে তিনি দোকানটি পরিচালনা করে আসছিলেন। আগুনে মুদি ও মনোহারী পণ্য, আসবাবপত্রসহ সবকিছু পুড়ে যাওয়ায় তিনি সর্বস্বান্ত হয়ে পড়েছেন। এতে তার প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন।
ক্ষতিগ্রস্ত এই ব্যবসায়ী বর্তমানে ঋণ পরিশোধ নিয়ে চরম অনিশ্চয়তায় রয়েছেন। নতুন করে ব্যবসা শুরু করতে তিনি সরকার, এনজিও এবং স্থানীয় বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...