Logo Logo

গোপালগঞ্জে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত


Splash Image

গোপালগঞ্জ জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ২০২৬ সালের হজ যাত্রীদের জন্য এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (০৭ এপ্রিল) সকাল ১০টায় সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ গমনেচ্ছু ব্যক্তিদের নিয়ে ‘হজ প্রশিক্ষণ-২০২৬’ শীর্ষক এই কর্মশালার আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মো: আরিফ-উজ-জামান। তিনি তাঁর বক্তব্যে হজ যাত্রীদের পবিত্র হজের ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে নিয়ম-কানুন সঠিকভাবে পালনের আহ্বান জানান।

জেলা প্রশাসক বলেন, হজ যাত্রীদের সেবায় সরকার সব ধরনের সহায়তা প্রদানে বদ্ধপরিকর এবং প্রশিক্ষণের মাধ্যমে প্রাপ্ত জ্ঞান সৌদি আরবে অবস্থানকালে তাঁদের অনেক প্রতিকূলতা থেকে মুক্ত রাখবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ফাউন্ডেশন, গোপালগঞ্জের উপ-পরিচালক আবু ওবায়দা মোহাম্মদ মাস-উ -দুল হক।

​দিনব্যাপী এই কর্মশালায় হজ যাত্রীদের হজের বিভিন্ন ধাপ, ইহরাম বাঁধার নিয়ম, হজের ফরজ, ওয়াজিব ও সুন্নাতসমূহ বিস্তারিতভাবে বুঝিয়ে দেওয়া হয়। এছাড়া সৌদি আরবে অবস্থানকালীন স্বাস্থ্যবিধি, যাতায়াত ব্যবস্থা এবং সেদেশের প্রচলিত আইন ও শৃঙ্খলা সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।

​বিশেষজ্ঞ প্রশিক্ষকগণ হজ যাত্রীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং প্রতিকূল পরিবেশে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থেকে কীভাবে হজের কার্যাদি সম্পন্ন করা যায়, সে বিষয়ে বাস্তবসম্মত পরামর্শ প্রদান করেন। কর্মশালায় জেলা প্রশাসনের কর্মকর্তা, ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি এবং উল্লেখযোগ্য সংখ্যক হজ যাত্রী উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...