বিজ্ঞাপন
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলার কাঠাগাং সংলগ্ন গৌকুল খেয়াঘাট এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
আটক আব্দুর রহমান কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল ইউনিয়নের গৌকুলেরপাড় গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।
পুলিশি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি দীর্ঘদিন যাবৎ সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতীয় বিড়ি আমদানি করে স্থানীয় বাজারে সরবরাহ করে আসছিলেন।
নৌ-পুলিশ জানায়, ভারত থেকে আসা শেখ নাসির উদ্দিন ব্র্যান্ডের একটি বড় চালান নৌপথে ছাতকের দিকে যাচ্ছে—এমন গোপন সংবাদ পেয়ে পুলিশ আগে থেকেই গৌকুল খেয়াঘাট এলাকায় অবস্থান নেয়। নজরদারি চলাকালে একটি সন্দেহভাজন কাঠের নৌকা থামিয়ে তল্লাশি চালালে ৪ কার্টন ভারতীয় বিড়ি উদ্ধার করা হয়। এ সময় বিড়ি পাচারে সরাসরি জড়িত থাকায় আব্দুর রহমানকে আটক করা হয়।
পুলিশের হিসাব অনুযায়ী, জব্দকৃত বিড়ির বাজারমূল্য প্রায় ১ লাখ ৬৮ হাজার টাকা। শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে এসব পণ্য দেশে আনা হয়েছিল বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ছাতক নৌ-পুলিশের পরিদর্শক মো. আনোয়ার হোসেন অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক ব্যক্তি ও জব্দকৃত মালামালের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এই ঘটনায় নৌ-পুলিশের উপ-পরিদর্শক এরশাদ আলী বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। ঘটনার সাথে জড়িত অন্যান্য চক্রের সদস্যদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি ও তদন্ত অব্যাহত রয়েছে।
নৌ-পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, সীমান্ত নদীপথ ব্যবহার করে যে কোনো ধরণের চোরাচালান বন্ধে তাদের নিয়মিত টহল ও অভিযান আরও জোরদার করা হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...