বিজ্ঞাপন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে টেলিফোনে আলোচনার পর তিনি ইরানে দুই সপ্তাহের জন্য বোমা হামলা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তবে ট্রাম্প শর্ত দিয়েছেন যে, ইরানকে অবিলম্বে হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দিতে হবে যাতে আন্তর্জাতিক জাহাজগুলো নিরাপদে চলাচল করতে পারে।
ট্রাম্প আরও উল্লেখ করেন, ইরান ১০ দফা প্রস্তাব পেশ করেছে যার ভিত্তিতে আলোচনা চালিয়ে যাওয়া সম্ভব।
নিউ ইয়র্ক টাইমস ও বার্তা সংস্থা এপি’র বরাতে জানা গেছে, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি এই যুদ্ধবিরতির প্রস্তাব অনুমোদন করেছেন। ইরানের সুপ্রিম কাউন্সিলও দুই সপ্তাহের এই সামরিক বিরতির বিষয়ে তাদের সম্মতির কথা জানিয়েছে।
এদিকে সিএনএন এবং ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টার নিশ্চিত করেছে যে, ইসরায়েলও এই যুদ্ধবিরতি মেনে চলতে রাজি হয়েছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এই ঘোষণাকে প্রেসিডেন্ট ট্রাম্প এবং মার্কিন সামরিক বাহিনীর বড় জয় হিসেবে অভিহিত করেছেন।
অন্যদিকে ইরানের সরকারি মিডিয়া এই ঘটনাকে ভিন্নভাবে ব্যাখ্যা করছে। তাদের দাবি, প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের কঠোর অবস্থানের মুখে তাদের প্রস্তাব মেনে নিতে বাধ্য হয়েছেন এবং এই যুদ্ধবিরতি ট্রাম্পের জন্য মর্যাদাহানিকর। বৈশ্বিক এই রাজনৈতিক পরিবর্তনের ফলে মধ্যপ্রাচ্যে সাময়িক স্থিতিশীলতা ফেরার আশা করা হচ্ছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...