Logo Logo

আগামীকাল বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নির্বাচন


Splash Image

বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ববিসাস) কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ আগামীকাল বৃহস্পতিবার (৯ এপ্রিল) অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের লক্ষ্যে ইতিমধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।


বিজ্ঞাপন


গত মঙ্গলবার (৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও প্রধান নির্বাচন কমিশনার ড. মো. রাহাত হোসেন ফয়সালসহ অন্যান্য নির্বাচন কমিশনারদের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন সহযোগী অধ্যাপক ড. আব্দুল আলিম বাছির ও সহকারী অধ্যাপক মো. ফরহাদ উদ্দীন। এ ছাড়া বিজ্ঞপ্তিতে ববিসাসের সদ্য সাবেক সভাপতি মো. জাহিদ হোসেন ও সহ-সভাপতি নাজমুজ সাকিব স্বাক্ষর করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামীকাল সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) তৃতীয় তলায় ববিসাস কার্যালয়ে ভোটগ্রহণ চলবে। ভোটগ্রহণ শেষে দ্রুততম সময়ের মধ্যে ফলাফল ঘোষণা করা হবে। এবারের নির্বাচনে সংগঠনের ৯টি পদের বিপরীতে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উল্লেখ্য, 'বস্তুনিষ্ঠ সংবাদ তারুণ্যের মূল প্রবাদ'—এই স্লোগানকে ধারণ করে ২০১৯ সালের ৩ অক্টোবর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি বিশ্ববিদ্যালয়ের সুস্থ ধারার সাংবাদিকতা ও শিক্ষার্থীদের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...