বিজ্ঞাপন
অপরাধ সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ (ওসি), তদন্ত কেন্দ্র ও পুলিশ ফাঁড়ির ইনচার্জগণ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
সভায় পুলিশ সুপার জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন। তিনি মূলত বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তি, গ্রেপ্তারি পরোয়ানা (ওয়ারেন্ট) তামিল এবং মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে তিনি কর্মকর্তাদের আহ্বান জানান।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ আফতাব উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মুহাম্মদ সরোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ জিয়াউল হক পিপিএম এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু।
এ ছাড়াও সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) মো. নাফিসুর রহমানসহ শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারগণ সভায় উপস্থিত ছিলেন। সভায় বিগত মাসের অপরাধ চিত্র বিশ্লেষণ করে পরবর্তী মাসের জন্য কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...